1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:মধুখালীতে অবস্থিত ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল লিমিটেড এর  শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় চিনিকলের প্রধান ফটকে ফটক সভা, সমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমৗ জনবল হতে স্থায়ীকরণ করে সমন্ময় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় একই সাথে মজুরী কমিশন ঘোষনার দাবী সহ চিনিশিল্পকে সরকারি নিয়ন্ত্রণে রেখেই চিনিকলগুলোকে আধুনিকীকরণ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল,ফটকসভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, শ্রমজীবী ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক কামালউদ্দিন, দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সভাপতি মো.শাহিন মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো.মনিরুজ্জামান, সাবেক সদস্য আবুল কালাম আজাদ,মো. আরিফুল ইসলাম,মো.ফরিদ খান, গোলাম কিবরিয়া প্রমুখ। ফটক সভা- সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক হতে মধুখালী থানা গেট হয়ে পুনরায় চিনিকলে ফিরে আসে। সভায় জানানো হয়- দাবীগুলো আদায়ে ২২ জুলাই বুধবার সকাল ৯ টায় বিক্ষোভ মিছিল, সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্ম বিরতি, ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টা হতে পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ  কর্মসূচী পালিত হবে।  সাবেক সদস্য মতিয়ার রহমান মিঞার সঞ্চলনায় কর্মসূচীতে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...