1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

নবীনগরে ফুটপাত দখলমুক্ত, অভিযানে জরিমানা দুই ব্যবসায়ী

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মো. সফর মিয়া,নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাজারগুলোতে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার(২১ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই অভিযান চালানো হয়।অভিযানকালে বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ হকার এবং নানা ধরনের অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে স্বাভাবিক জনচলাচল ব্যাহত হওয়া এবং দীর্ঘদিনের যানজট নিরসনে সম্প্রতি মাইকিং করে ব্যবসায়ীদের নিজ দায়িত্বে অবৈধ দোকান অপসারণের অনুরোধ জানানো হয়। বিশেষ করে ফল বাজারসহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছিল। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে সরেজমিনে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়া হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল হাসান বলেন, “জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সড়ক ও ফুটপাত দখল করে পুনরায় ব্যবসা পরিচালনা না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...