1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

সবুজ-বাসযোগ্য বাংলাদেশ গঠনে এসপি সাজেদুর রহমানের আহ্বান

  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা পুলিশ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করেছে।মঙ্গলবার (২১ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হয়। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ লাইনসসহ জেলার সকল থানা প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কক্সবাজার জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...