1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি,প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেইসাংবাদিক মহলে শোকের ছায়া

  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন কক্সবাজার।কক্সবাজারের প্রবীণ সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আতাহার ইকবাল (৭৩) আর নেই। বুধবার (২২ জুলাই) রাত ১টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার পল্লবী লেইনস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আতাহার ইকবাল কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সাংবাদিক সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্র জানায়, বুধবার আসরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...