বাদল চৌধুরী :
মঙলবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিসিআরসি’র উদ্যোগে “মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় | কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় | অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন চেয়ারম্যান, শ্রম আপিল ট্রাইবুনাল | তিনি বলেন, সাংবাদিক পারে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে এজন্য তারা সমাজ বিনির্মানে কাজ করছে | তিনি আরো বলেন,আইন-শৃঙ্খলা বাহিনী ও সমাজপতিরা যদি সঠিক ভাবে কাজ করে তাহলে মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব |প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড.আ.ন.ম মেশকাত উদ্দিন উপাচার্য প্রাইম এশিয়া ইউনিভার্সিটি | তিনি বলেন, অভিভাবকদের সঠিক ভাবে সন্তানদের গাইড করতে হবে পাশাপাশি সন্তানদের যথেষ্ট সময় দিতে হবে | সন্তানদের নিয়মিত খোঁজ খবর নিতে হবে তাহলেই মাদকমুক্ত পরিবার ও সমাজ গড়া সম্ভব |বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অধ্যাপক ড.আব্দুর রহমান, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, এস এম বিপাশ আনোয়ার নির্বাহী সভাপতি জিয়া সাংস্কৃতিক জোট,এ কে এম মুসফেকুল আলম ব্যবস্থাপনা পরিচালক ই -ক্রয় ডটকম, ফারহানা চৌধুরী সভাপতি বাংলাদেশ নৃত্য শিল্পী পরিষদ প্রমূখ |অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দ | অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ | আলোচনা শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় |