1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মধুখালীতে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল

  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ পরিদর্শনে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।পরিদর্শনে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ, উপপরিদর্শক মো. সামিম আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালীর সভাপতি মো. আকতার হোসেন এবং সদস্য মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু)।দুদক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীরা বিক্রেতা ছাড়াই নিজেদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে জমা দেয়। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের চর্চা গড়ে ওঠে।পরিদর্শনকালে প্রতিনিধি দল আড়পাড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সততা স্টোর’-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...