1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক

  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে কচুভর্তি দ্রুতগামী ট্রাকের চাপায় আবদুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শাহ ফকির বাজার এলাকায় ঈদগাঁও থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে ট্রাকচালককে আটক এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে ঈদগাঁও থানা পুলিশ।নিহত আবদুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মো. লোকমানের ছেলে। সে মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে আবদুল্লাহ রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী কচুভর্তি একটি দ্রুতগামী ট্রাক (নম্বর: কুষ্টিয়া-ট ১১-৩৪৫২) তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান শুরু করে। মাত্র ৪০ মিনিটের মধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ট্রাকচালক জান্নাতুল নাঈমকে আটক করা হয় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়।আটক চালক জান্নাতুল নাঈম মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি শাহ ফকির বাজার এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...