1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকের গৌরবময় সাফল্য, এ প্লাসপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মো. সফর মিয়া,  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুরে অবস্থিত আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম পর্ব সমাপনী পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই বিশেষ সাফল্য উদ্‌যাপন ও অনুপ্রেরণা জোগাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উল্লেখ্য, এ বছর কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে মোট ২৫ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ লাভ করেছেন। এর মধ্যে ৯ জনই আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “কারিগরি শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। মেধা ও দক্ষতার সঠিক সমন্বয় ঘটিয়ে এই শিক্ষার্থীদের আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নোমান চৌধুরী।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হুসাইন, লাউর ফতেহপুর আরএনটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলামিন খান, কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন, বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মো. আতিকুর রহমান।এছাড়া মো. ছিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম মজনু, মো. জসিম উদ্দিন ও মানিক লাল বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।শাকিব হাসান ও নুসরাত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...