1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে জরিমানা

  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু:

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।২২ জুলাই বুধবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এস এম মেহেদী হাসান। জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন ২টি, রহিমের ১টি এবং তুহিনের মালিকানাধীন ১টি বাল্কহেড জাহাজ রয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি চক্র অবৈধ বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। চক্রটি কোন অবস্থাতেই থামছে না তাদের এই বেআইনি কাজ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...