1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে নব-নিযুক্ত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও ইউএনও’র ফুটবল বিতরণ।

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের নব-নিযুক্ত সভাপতি জনাব মোঃ কামাল হোসেন খান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে ফুটবল প্রদান করেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব লীলা মন্ডলের সভাপতিত্বে আয়োজিত এই বরণ ও পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব এস. এম. নুরুল ইসলাম পান্না। বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নেছার উদ্দিন খান। ১ নং বিবি চিনি ইউনিয়নের ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার।অনুষ্ঠানে নব-নিযুক্ত পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ কামাল হোসেন খানসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নব-নিযুক্ত সভাপতি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষাগত মান উন্নয়ন, ভৌত অবকাঠামো সম্প্রসারণ এবং নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।একই সময়ে উপজেলার শিক্ষার গুণগত মান পর্যবেক্ষণ ও সার্বিক পরিবেশ পর্যালোচনায় বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন। তিনি শ্রেণিকক্ষ, পাঠদান প্রক্রিয়া ও পরিবেশ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন। “সুস্থ মন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তরুণ প্রজন্মকে নিয়মিত ক্রীড়াচর্চায় যুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নব-গঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও’র আকস্মিক পরিদর্শন, সংবর্ধনা অনুষ্ঠান এবং ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...