1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি নেতৃত্বের দৌড়ে শীর্ষে ‘তারেক রহমানের কামান’ খ্যাত আমান চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা নবীনগরের বাঙ্গরা বাজারে একপক্ষের স্থাপনা উচ্ছেদ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের মতবিনিময় সভা ইসলামাবাদ-ইসলামপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’-এর উদ্বোধন “নারীরা পিছিয়ে থাকবে না—প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ স্মৃতির পাতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রিয় শিক্ষক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি এক ছাত্রের অকৃত্রিম শ্রদ্ধা

“নারীরা পিছিয়ে থাকবে না—প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

“রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “নারীরা যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।”অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...