1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭

বাঘাইছড়িতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদকের ভয়াবহতা,কুফল ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপি ও ৯ নম্বর ওয়ার্ড (পৌর) বিএনপির যৌথ উদ্যোগে নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাছির উদ্দিন মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জনাব জাবেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এবং প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম।বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে নিজেদের যুক্ত রাখার আহ্বান জানান। এছাড়াও সভায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...