নিজস্ব প্রতিনিধি,আনিছুরজ্জামান খোকন
সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ‘মাদক সম্রাট’ জাহাঙ্গীর আলম পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটক রাশিদা বেগম ওই গ্রামের জোহর আলীর স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর গ্রামে অভিযান চালান। এ সময় রাশিদা বেগমের বসতবাড়ির একটি পুরোনো ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রাশিদাকে হাতেনাতে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক মাদক কারবারি জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি এতদিন অপকর্ম চালিয়ে গেলেও এবার পুলিশের জালে ধরা পড়ার উপক্রম হয়েছিল। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কালিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীদের দমনে গণমাধ্যমকর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”