1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক নতুন কুঁড়ি স্পোর্টস : কলাগাছিয়া ইউনিয়নের বাছাই পর্ব শুরু বাঘাইছড়িতে ৩০০ একর ধানি জমি পানির নিচে, খাল খননের দাবিতে কৃষকদের আর্তনাদ জয়পুরহাটে পা দিয়ে লিখে মাস্টার্স,এখন বিচারক হওয়ার স্বপ্ন বিউটির সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক, মূল হোতা পলাতক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ছনবাড়ী পর্যন্ত গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কক্সবাজার পেকুয়ার বারবাকিয়া বাজারে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সেবনরত অবস্থায় আটক-১ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪, নারী মাদক কারবারির কারাদণ্ড জাতির শ্রেষ্ঠ সন্তান, সৎ সাহসী, নির্ভীক, নির্মোহ, নিঃস্বার্থ, নিবেদিত দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কান্না কেউ দেখেনি: লড়াই কেউ বোঝেনি জয়টা সবাই দেখবে,শুধু হাল ছেড়ো না।

নতুন কুঁড়ি স্পোর্টস : কলাগাছিয়া ইউনিয়নের বাছাই পর্ব শুরু

  • আপলোডের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মাহফুজ জাহিদ :

দেশব্যাপী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলমান । এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করছে। ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।রবিবার (২ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলার হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।কলাগাছিয়া ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সরকারি ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জামান মিয়া,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক,উপজেলা ক্রীড়া সংস্থার হান্নান সরকার, সুলতান খান,মাহাবুবুর রশিদ,ইউপি সচিব মো. মহিউদ্দিন প্রমুখ।এছাড়া বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুটবল ও দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।মোট ১০ টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়।প্রতি ইভেন্টে প্রথম ও দ্বিতীয় বিজয়ী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।উল্লেখ্য,আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন করবেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...