1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ হতে সড়ক দূর্ঘটনায় নিহত সুমতি চাকমা এর পরিবারের মাঝে শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান।

  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা হতে আনুমানিক ৩-৪ কিঃমিঃ পূর্বে এবং বাঘাইহাট বাজার হতে প্রায় ১.৫ কিঃ মিঃ দুরে চম্পাতলী নামক এলাকায় একটি সিভিল সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ৩ট্রন ট্রাকের সাথে সড়ক দূর্ঘটনায় সুমতি চাকমা নিহন হন। দূর্ঘটনার পর মারিশ্যা জোনের পক্ষ হতে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়। পবর্তীতে জোন কমান্ডার দূর্ঘটনাস্থ পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ আগস্ট ২০২৬ তারিখে নিহতের মেয়ে প্রান্তি চাকমা(০৮) এর উন্নত শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য শিক্ষা সহায়ক সামগ্রী, পোষাক ও আর্থিক সহায়তাসহ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি এবং তৈল বিতরণ করা হয়। এছাড়াও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ হতে ঘর নির্মাণের জন্য টিন এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

মারিশ্যা জোন কমান্ডার বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় নিহত সুমতি চাকমার মেয়ে প্রান্তি চাকমা(০৮) এর শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং পরিবারের যে কোন প্রয়োজনে মারিশ্যা জোন ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমেনা মারজান, সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, সুপ্তশ্রী সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও নিহত সুমতি চাকমার পরিবারের সদস্যরা দুঃসময়ে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মারিশ্যা জোন কমান্ডার এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...