1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭

বরগুনায় বিশেষ চাহিদাসম্পন্ন নয় শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ

  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনা

বরগুনার আমতলীতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন নয়জন শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (PEDP-4) আওতায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এসব হুইলচেয়ার দেওয়া হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিকেলে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।হুইলচেয়ার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, এসব হুইলচেয়ার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ভাবে অংশগ্রহণে সহায়ক হবে।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের সমান অধিকার সম্পন্ন নাগরিক। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়, এটি তাদের আত্মবিশ্বাস, স্বাধীনতা ও শিক্ষার পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করছে। কোনো শিশুই যেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলেই তারা নিজেদের মেধা ও সক্ষমতা বিকাশের সুযোগ পাবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...