1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক

  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিলেট জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম।

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদীর (কলাবাগান এলাকা) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২১টি বাংলা ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ৯ জনকে আটক করে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন স্থানীয় এলাকাবাসী।সোমবার (৩ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর নতুন বাজার এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। পরে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা ২১টি বাংলা ড্রেজার ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ঘাটে নিয়ে যায়।অভিযানে আটক ব্যক্তিরা হলেন— সাদেক মিয়া (২২), হোসেন মিয়া (৩৩), জাহাঙ্গীর আলম (২৭), সুমন মিয়া (৩১), তোফাজ্জল হোসেন (২৬), ফরিদ উদ্দিন (৩১), রাজ্জাক মিয়া (৩১), তারেকুল ইসলাম তারেক (২৭) ও সেলিম মিয়া (৩০)। তাঁদের মধ্যে কয়েকজন সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কয়েকজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।ছাতক নৌ পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।নৌ পুলিশ জানিয়েছে, জব্দকৃত ড্রেজারগুলো হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...