1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২

এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ

  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আবু ধাবিতে আইএল টি২০তে মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ওভারে দুর্দান্ত বোলিংয়ে ৪ বলে ৩ উইকেট নেন বাংলাদেশের কাটার মাস্টার। আজ রোববার (২১ ডিসেম্বর) দুবাই ক্যাপিটালসের হয়ে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে ছিল জায়ান্টস। পরের ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ।

এক বল বাকি থাকতে ১৫৬ রানে গুটিয়ে যায় জায়ান্টস। ক্যাপিটালস ৬ উইকেটে জিতে যায় চার বল বাকি থাকতে। দারুণ বোলিংয়ে আসরে প্রথমবার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

মরুর বুকে জ্বলছেন মুস্তাফিজুর রহমান। সেই আগুনে পুড়ছেন প্রতিপক্ষের ব্যাটাররা। বাংলাদেশি পেসারের কাটার, স্লোয়ারের সামনে দাঁড়াতেই পারছেন না ব্যাটাররা। আবুধাবিতে আজ রোববারও (২১ ডিসেম্বর) জ্বলে উঠেছেন মুস্তাফিজ।

তার স্বীকৃতি হিসেবে আজ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রতিটি ম্যাচে কমপক্ষে একটি করে উইকেট নেওয়া বাঁহাতি পেসার আজ গাল্ফ জায়ান্টসের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে ১৪ উইকেট নিয়ে সতীর্থ ওয়াকার সালামখিলের (১৫) পর আইএল টি২০তে সর্বোচ্চ উইকেটশিকারি মুস্তাফিজ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...