1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ‎ক্ষমতার দাপটে বেপরোয়া বানারীপাড়া থানার ওসি অটো পাশের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করা হয়েছিল : এমপি আবুল কালাম মাহফুজ জাহিদ বেতাগীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দাঁত ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন; গ্রেপ্তার ২

কসবা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় ওষুধ-কসমেটিকস জব্দ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মো.রাসেল মিয়া,( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে কসবা উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিকেলে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে কসবা উপজেলার একটি সীমান্ত পয়েন্টে তল্লাশি চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এসময় চোরাকারবারিরা ভারত থেকে আনা বিপুল পরিমাণ ওষুধের কার্টন ও কসমেটিকস সামগ্রী নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কসমেটিকস জব্দ করা হয়। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫২ লাখ টাকা। উদ্ধারকৃত সামগ্রীগুলো আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...