1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টঙ্গী পশ্চিম থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০ আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে যোগ্য, ত্যাগী ও প্রত্যাশিত মুখ মুন্না খান শাহীন সিলেট সিটির ড্রাফটসম্যান থেকে রাতারাতি উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য রাকু? কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে বরমছড়া’ দুবড়িরখালে বালু জব্দ,জরিমানাসহ,লিষ্টার মেশিন ধ্বংস ডিজিটাল প্ল্যাটফর্মে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মানহানি ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি উত্তরার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর কৃতজ্ঞতা চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হেরোইন বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারি গ্রেফতার মধুখালীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত’র অভিযানে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া কসবায় আসনে বিএনপির ২ প্রার্থী

  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই আসনে প্রথমে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও পরে কবির আহমেদ ভূঞাকে ও মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে মুশফিকুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঞাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া মুশফিকুর রহমান আগামীকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কবির আহমেদ ভূঞার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই ওই আসনের জন্য দলের চূড়ান্ত ও একক প্রার্থী। অন্যদিকে মুশফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, দল প্রথমে মুশফিকুর রহমানকেই মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আগামীকাল মুশফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন কবির আহমেদ ভূঞা।
এ বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া কবির আহমেদ ভূঞা বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আগামীকাল আমি মনোনয়নপত্র জমা দেব। দলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তবে মুশফিকুর রহমানের মনোনয়নের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
দলীয় মনোনয়ন একক বা চূড়ান্ত কিনা এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে, সঠিক তথ্য পাওয়া গেলে জানানো হবে।
এদিকে দলের নেতাকর্মীদের একাংশ এই দ্বৈত মনোনয়ন নিয়ে বিভ্রান্তি �

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...