1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

খালেদা জিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সংগঠনের সভাপতি নিজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র,সাংবিধানিক শাসনব্যবস্থা ও সর্বদলীয় রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও তিনি সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র রক্ষায় আপসহীন অবস্থান গ্রহণ করেন। রোগে শোকে কাতর তবুও দেশ ছড়ে যাননি,তার স্বদেশপ্রেমই প্রমাণ করে তিনি সত্যিকারের দেশনেত্রী। কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিউজে) মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন,স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...