1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবহেলায় ভাগাড়ে পরিণত তেতুলবাড়িয়া খেয়াঘাট, দুর্ভোগে শত শত যাত্রী চৌমুহনীতে মধ্যরাতে গুলির ঘটনা, বিএনপি নেতাসহ আহত দুই নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটনের বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উখিয়া উপজেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র উদ্যোগে সুসজ্জিত ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন ঈদগাঁওয়ের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী মনজুরুল হক চৌধুরী আর নেই থানায় সেবা নিতে এক টাকাও লাগবে না”— উখিয়া থানার ওসির সাহসী ঘোষণা, প্রশংসায় ভাসছে পুলিশ প্রশাসন

খালেদা জিয়ার মৃত্যুতে বেতাগীতে বিএনপির কোরআন খতম ও দোয়া

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

স্বপন কুমার ঢালী, বেতাগী :

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগীতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়ে শোক প্রকাশ করেন।

সকাল ৯ টা থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। দলীয় কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় টায় দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন খতম, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোকাহত নেতাকর্মীদের চোখে ছিল গভীর বেদনার ছাপ।
এ সময় বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা অভিভাবকহারা হয়েছেন।

বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির বলেন, ‘জনগণের কল্যাণে নেত্রীর ত্যাগ ও আদর্শ তারা এগিয়ে নিয়ে যাবেন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান খান নান্না, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম পান্না,
উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.মিজানুর রহমান খান, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম সুজন মল্লিক, উপজেলা শ্রমিকদলে আহবায়ক আলহাজ্ব কামাল হোসেন খানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...