1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিরা আইআইইউসি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের দাবির পরিপ্রেক্ষিতে স্পিড ব্রেকার নির্মাণের একদিন পরই অপসারণ, পরিকল্পনা নিয়ে প্রশ্ন ট্রেইলার চালককে ‘ঘাতক’ আখ্যা নয়, সুষ্ঠু তদন্তের দাবি শ্রমিকদের ঝালকাঠির কাঁঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ মাইশার মৃত্যুতে জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ নভেম্বরে COP31 সম্মেলনে যাচ্ছেন বেতাগীর কৃতিসন্তান খাইরুল ইসলাম মুন্না, বিশ্বমঞ্চে তুলে ধরবেন উপকূলবাসীর জলবায়ু সংকট চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণে করণীয় নিয়ে মতবিনিময়, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রত্যয় কৃষি ব্যাংক মঞ্জুর হওয়া এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় হবিগঞ্জে দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ বিকল্প অন্য উৎস হতে ঋণ গ্রহন করে বন্ধ হওয়া চার চা বাগানে শ্রমিকদের মজুরি ও রেশন দিল সিলেটে পূর্ব বিরোধের জেরে আগুন ও লুটপাটের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে মামলা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বাঁশখালীর এমপি জহিরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনবেতাগী প্রেসক্লাবের সাংবাদিকদের

  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বেতাগী (বরগুনা) প্রতিনিধিবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগীতেও বুধবার সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে সাত দিন উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় এবং তিন দিন উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ দিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার বেতাগী প্রেসক্লাব দুইদিন ব্যাপি শোক পালন করছে। বুধবার সকাল ১০ টায় পৌর শহরে প্রেসক্লাব কার্যালয় কালোব্যাচ ধারন করে আনুষ্ঠানিকভাবে শোক পালন কর্মসূচির উদ্বোধন করেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, সাইদুল ইসলাম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, বর্তমান সাধারণ সম্পাদক আবুল বাসার খান, উপজেলা রিাপোর্টাস ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম ইমারত, প্রেসক্লাবের সদস্য আরিফ সুজন ও ইমরান হোসেনসহ অন্যান্যরা। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও সাংবাদিকদের মাঝে কালো ব্যাচ কালো ব্যাচ ধারণ, দোয়া প্রার্থনা এবং শোক সভা।মোঃফোরকান ইসলাম বেতাগী, বরগুনা।০১৩১৮৭৭-১৭৪৭

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...