1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

বরগুনায় গণভোট প্রচারে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্ভুদ্ধকরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব খন্দকার নুরুল হক।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারী একই দিনে অনুষ্ঠিত হবে। এতদিন মানুষ একদিনে জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচনে ভোট দিয়ে আসছেন। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ ভোট দেয়নি। অনেক জনগণ জানেন না কি ভাবে গণভোট দিবেন। এ কারনে কি ভাবে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনে ভোট দিবেন সেই ব্যাপারে আলোচনা হয়।

প্রধান অতিথি বলেন, দেশের জনগণ ভোট দিতে জানেন। বিগত দিনে ভোটও দিয়েছেন। এবার নতুন সংযোজন হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ কারনে গণসচেতনতা বৃদ্ধির জন্য আমাদের লক্ষ্য জনগণকে উদ্ভুদ্ধ করা। তিনি বলেন, আমাদের দেশের জনগণ সহজ পদ্ধতিতে ভোট দিতে পারবেন।
এ সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদসহ জেলার শীর্ষ কর্মকর্তাগণ এ গণমাধ্যম কর্মিরা।

এম মজিবুল হক কিসলু

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...