1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ধামরাইয়ে ‘হাইব্রিড’ বিএনপি নেতাদের মামলা বাণিজ্যে জনগণ আতঙ্কে

  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রিপোর্টারঃ- আমিনুর ইসলাম,
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে ৫ই আগস্ট পরবর্তী পটপরিবর্তনের সুযোগ নিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের সাবেক কিছু ‘দালাল’ ও সুবিধাবাদী গোষ্ঠী রাতারাতি বিএনপির পরিচয় ধারণ করে সাধারণ মানুষকে জিম্মি করছে। এই চক্রটি নিরীহ মানুষকে ‘আওয়ামী লীগ’ তকমা দিয়ে মামলার ভয় দেখাচ্ছে এবং নানাভাবে হুমকি-ধমকি দিয়ে ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে লিপ্ত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, “এই সুবিধাবাদী চক্রটি কেবল মাঠেই নয়, ডিজিটাল মাধ্যমেও সক্রিয়। তারা ফেসবুকে বিভিন্ন ‘ফেক আইডি’ ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব ভুয়া তথ্যের মাধ্যমে সামাজিকভাবে মানুষকে হেয় করা হচ্ছে এবং পরে সেই চাপের মুখে ফেলে তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের টার্গেট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলের বা হাতিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।”
সুয়াপুর ইউনিয়নে চলা এই অস্থিরতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমুল আহমেদ। তিনি জানান, “দলের দুঃসময়ে যাদের হদিস ছিল না, এমন কিছু আওয়ামী লীগের দালাল ও হাইব্রিড লোক এখন বিএনপির বড় নেতা সেজে অপকর্ম করছে। এরা মূলত নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিল করতে বিএনপির পরিচয় ব্যবহার করছে। এদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং দলটি ঘৃণিত হচ্ছে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ হোসেন এবং শিমুল আহমেদসহ ত্যাগী নেতারা এই ‘অসৎ’ চক্রটির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান পোষণ করেছেন এবং দলের হাই কমান্ডকে বিষয়টি জানানোর প্রক্রিয়া শুরু করেছেন।
সূয়াপুরের সচেতন নাগরিক ও ব্যবসায়ীক মহল মনে করছেন, এই চক্রটিকে এখনই না থামালে এলাকার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ব্যবসায়িক পরিবেশ ধ্বংস হয়ে যাবে। তারা এই ‘মামলাবাজ’ ও ‘ফেসবুক অপপ্রচারকারী’ চক্রের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...