1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ে বড় রদবদল: মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তাকে বদলি । সাভারের বিরুলিয়ায় শিশুকে ধ/র্ষ/ণ, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানমালা নিজস্ব প্রতিবেদকবরগুনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ শায়েস্তাগঞ্জে ১৩ বছরের মোঃ রাহুল মিয়া নামে কিশোর ১৬ দিন ধরে নিখোঁজ বেতাগী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ৬ শ ৫০ মেট্রিকটন নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদে এখনও মুজিবের ছবি—জনমনে দিধা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সংবাদ: বিজু উৎসব উপলক্ষে বাঘাইছড়িতে বিজিবির সহায়তা, ৮০ পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে হাজারো মানুষের ভীড় বরগুনায় নারী টেইলারকে ধর্ষণের অভিযোগে মামলা

বন্ধুর মায়ের চিকিৎসায় আর্থিক সহায়তা—মানবিকতায় উদাহরণ স্থাপন করলেন বন্ধুরা

  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সাংবাদিক সজিবুর রহমানের মায়ের কোলন ক্যান্সার ধরা পড়ে। এরপর নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে থাকলেও ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের জন্য তা কঠিন হয়ে পড়ে। এমন সময় কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্স ২০১২ সেশনের সকল বন্ধুরা একত্র হয়ে সজিবের মায়ের চিকিৎসার জন্য একটি ফান্ড গঠন করেন। এই ফান্ড গঠনের মূল উদ্যোক্তা ছিলেন আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম প্রতিবেদককে জানান, “চাকরি করার কারণে অনেকের সঙ্গেই বহুদিন যোগাযোগ ছিল না। প্রায় ১২ বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এমনকি অনেক বন্ধুর নাম্বারও তার কাছে ছিল না। তবে সজিবের আম্মার অসুস্থতার শুরু থেকেই তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। তার মায়ের অবস্থা দেখে মনে মনে সিদ্ধান্ত নিই—সজিবকে না জানিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ফান্ড করবো। যেন এই ফান্ড থেকে অন্তত দুটি কেমোথেরাপির খরচ তার হাতে তুলে দিতে পারি।”

তিনি আরও জানান, প্রথমে বন্ধু শাহিন আলম (ব্যক্তিগত কর্মকর্তা, সমাজকল্যাণ মন্ত্রণালয়)-এর সঙ্গে কথা বললে তিনি উদ্যোগকে সমর্থন দিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেন। এরপর অনেক বন্ধুকে একত্র করতে তাকে বেশ পরিশ্রম করতে হয়। আরিফ বলেন, “আমি এত সাড়া পাবো ভাবিনি। যার যতটুকু সামর্থ্য ছিল, সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছে।”

পরিশেষে আরিফুল ইসলাম বলেন, “বন্ধুর বিপদে যেভাবে সবাই একসঙ্গে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও আমরা সবাই মিলেই এমন মানবিক কাজে এগিয়ে আসতে চাই।”

বন্ধুদের সহযোগিতায় গঠিত এই ফান্ডে যারা অংশ নিয়েছেন—
আরিফুল ইসলাম, শাহিন আলম, হাবিব হোসেন, রুহুল আমিন, ফয়সাল সরদার, জাকির হোসেন, নজরুল, সৈকত, মামুন, সবুজ, জাহাঙ্গীর, মিজান, মাহবুব, জামিল, নোমান, জাকির (হাসনাবাদ), সাইফুল (সৈনিক), জুয়েল, ইলিয়াস, জানেবুল, মনির, জাহিদ সজিব, ইমরান, মোতালেব, নাজমুন নাহার হেপী, আইরিন আক্তার।

উল্লেখ্য যে, টাকা হস্তান্তরের সময় সব বন্ধুরা উপস্থিত থাকতে পারেনি ব্যক্তিগত ব্যস্ততার কারনে।

জয় হোক বন্ধুত্বের, জয় হোক মানবিকতার।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...