1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে নৌবাহিনী কন্টিনজেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ টহল ও মহড়া

  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :

বেতাগীতে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী কন্টিনজেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন ও কাজিরাবদ ইউনিয়নের বিভিন্ন স্থানে বেতাগী নৌবাহিনী কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডার কমান্ডার মোঃ তাসবির হাসান সজীবের নেতৃত্বে এ যৌথ কার্যক্রম পরিচালিত হয়।

আজ রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই নৌবাহিনী বেতাগী শাখার কন্টিনজেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ টহল ও মহড়ায় বেতাগী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, নৌঘাট, নদীতীরবর্তী অঞ্চলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়। মহড়ার অংশ হিসেবে সন্দেহভাজন যানবাহন তল্লাশি, পথচারীদের সচেতনতামূলক বার্তা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা যাচাই করা হয়।

নৌবাহিনী কন্টিনজেন্টের কন্টিনজেন্ট কমান্ডার কমান্ডার মো. তাসবির হাসান সজীব বলেন, “সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃংখলা পরিস্থিতির স্বাভাবিক রাখাই আমাদের মূল লক্ষ্য। বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই যৌথ টহল ও মহড়া ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।”

এ সময় সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমন্বিত উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যৌথ বাহিনীর উপস্থিতিতে অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং নাশকতা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সরিষামুড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও সহকারি অধ্যাপক মো: হাবিবুর রহমান যৌথ টহল ও মহড়াকে স্বাগত জানিয়ে বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ থাকবে।
উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বেতাগী উপজেলায় নৌবাহিনী কন্টিনজেন্ট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের যৌথ টহল ও মহড়া অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...