1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা

বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম

  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীর নিকট যৌতুক দাবী করে না পেয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এমন অভিযোগে স্বামী ও বোনের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে ভুক্তভোগী স্ত্রী। সোমবার ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো, ওসমান গনি মামলাটি গ্রহন করে বরগুনা জেলার বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার রুজু করার নির্দেশ দিয়েছেন। এই মামলায় প্রধান আসামি করেছে বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিন ভোড়া গ্রামের মো. মির্জা আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৩৯)। ও মো, নুরুল ইসলামের বোন রেশমাকে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু। জানা গেছে, আসামীদের একই উপজেলার ছোপখালী গ্রামের বাদি অভিযোগ করেন, ২০১৫ সালে মো: নুরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বাদি তার বাবার বাড়ি থেকে অনেক টাকা এনে স্বামীকে দিয়েছে। তারপরও দুই লাখ টাকা যৌতুক চেয়ে বাদিকে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক যন্ত্রনা দিতে থাকে। চলতি মাসের ৫ মার্চ বাদির স্বামী ও তার বোন বাদির ভাইর বাড়িতে আসেন। সকাল ১১ টার সময় বাদির স্বামী ও তার বোন পূর্বের মত ব্যবসা করার জন্য দুই লাখ টাকা যৌতুক চায়। বাদি যৌতুক দিতে অস্বীকার করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কের সৃস্টি হয়। এক পর্যায়ে মো: নুরুল ইসলাম উত্তেজিত হয়ে তার স্ত্রীকে একটি দাও দিয়ে কোপ দেয়। ওই কোপ বাদি হাত দিয়ে ফিরাতে গিয়ে বাম হাতের তালুতে পড়ে রক্তাক্ত কাটা জখম হয়। বাদি বলেন, দুই লাখ টাকা যৌতুকের জন্য আমার স্বামী ও ননদ আমাকে বিভিন্ন সময় জ্বালা যন্ত্রনা দিতে থাকে। আমার স্বামী আমারে ভাইর বাড়ি পাঠিয়ে দেয়। আবার আমার স্বামী ও তার বোন আমার ভাইর বাড়িতে এসে আমার সঙ্গে তর্ক করে উত্তেজিত হয়ে আমাকে খুন করার জন্য কুপিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। আসামী নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রী আমার বিরুদ্ধে মামলা করেছে তা আমি এখন জানলাম। আমার স্ত্রী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...