1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সুইজারল্যান্ড এবং জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সুইজারল্যান্ড এবং জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। ব্রাসেলসে উভয় দেশের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। 

ওয়াফা বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা  জানায়, ব্রাসেলসে প্যালেস্টাইন ডোনার গ্রুপ (পিডিজি) বৈঠকের ফাঁকে, প্রধানমন্ত্রী মুস্তাফা সুইস স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রে ফাসেল এবং জাপানের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক উপ-মন্ত্রী এরি আরফিয়ার সাথে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকে এ আহ্বান জানান তিনি। 

তিনি বৈঠকে তার সরকারের সংস্কার পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন এবং গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য একটি আরব প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

মুস্তাফা উভয় দেশকে এ পর্যন্ত তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সাথে গাজা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে সুইজারল্যান্ডকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানান এবং আটকে রাখা ফিলিস্তিনি তহবিল ছাড়তে ইসরাইলকে রাজি করাতে জাপানকে সাহায্য করারও আহ্বান জানান।

সেপ্টেম্বরে, কানাডা এবং যুক্তরাজ্যসহ অনেক দেশ আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...