1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় হামের হটস্পট ঘোষণার পর টিকাদান কর্মসূচি শুরু

  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদন
বরগুনা জেলাকে হামস্পট ঘোষণার পরে টিকা দেওয়া শুরু করেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, জেলার বিভিন্ন উপজেলার চিকিৎসক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বরগুনা জেলা সদর ও পৌরসভার সব স্পটে সরকারি উদ্যোগে ৬ মাস থেকে ১০ বছর বয়সি সব শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। টিকা দিতে আসা শিলা রাণি বলেন, আমরা এতদিনে আতংকিত ছিলাম। আজকে আমার ছেলেকে টিকা দিতে পেরেছি। আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করিনি। নামজা আক্তার বলেন, আমার তিন বছরের ছেলেকে হামের টিকা দিতে পেরে খুশি হয়েছি।

বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, ইপিআই কার্ড অনুযায়ী শিশুরা ৯ মাস বয়সে এমআর টিকার প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ পেয়ে থাকে। যেসব শিশু ইতোমধ্যে দুই ডোজ বা একটি ডোজ গ্রহণ করেছে, তারাও এই বিশেষ কর্মসূচির আওতায় টিকা নিতে পারবে। তবে সর্বশেষ টিকা নেওয়ার পর অন্তত চার সপ্তাহের ব্যবধান থাকতে হবে। যেসব শিশুর আগে হাম হয়েছে তারাও এই টিকা নিতে পারবে। তবে বর্তমানে জ্বর বা সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি এই বিশেষ টিকাদান কার্যক্রম এক মাসব্যাপী চলবে। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, দেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে শনিবার চিহ্নিত করেছে। এর মধ্যে বরগুনা জেলার সদর উপজেলা ও পৌরসভাকে হামের হটস্পট ঘোষণা করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...