1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় গৃহবধূ নির্যাতন বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা মামলা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিয়ের এক বছরের মধ্যে স্ত্রী যৌতুক না দেওয়ায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা চেস্টায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে মৃত্যুর হাত থেকে ফিরে আসা ভুক্তভোগী গৃহবধূ। বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলটি দাখিল হয়। ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি মামলাটি গ্রহন করে বরগুনার তালতলী সরকারি কলেজের অধ্যক্ষকে সাত দিনের মধ্যে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই মামলায় প্রধান আসামী করা হয়েছে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ আমতলীর মোঃ শাহজাহান মৃধার ছেলে মোঃ সবুজকে (২৪)। অপর আসামি সবুজের বাবা মোঃ শাহজাহান মৃধা ও সবুজের বোন মোসাঃ সাজেদা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু। জানা যায়, বাদি হাফসা আক্তার অভিযোগ করেন তার ২০২৫ বিয়ে হয়। স্বামী বেকার থাকার কারনে শশুর ও ননদের পরামর্শে ব্যবসা করার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করে মানসিক যন্ত্রনা দিয়ে আসছে। গৃহবধূ যৌতুক দিতে বারং বার অস্বীকার করে। এতে স্বামী ও তার বাবা বোন গৃহবধূকে হত্যা করার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় গত মাসের ৩১ মার্চ বিকেল অনুমান ৫ টার সময় গৃহবধূর স্বামী আবারও স্ত্রীর নিকট তিন লাখ যৌতুক দাবি করে। গৃহবধূ যৌতুক দিতে অস্বীকার করলে স্বামীসহ তিনজন মিলে হত্যার উদ্দেশ্য মারধর শুরু করে। প্রথমে চুল ধরে কির ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়।গৃহবধূ যুগান্তরকে বলেন, আমাকে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য আমার স্বামী গলায় পা দিয়ে চেপে ধরে। আমি ঘ্যার ঘ্যার শব্দ করি। এমন সময় আমার শশুর এসে আমাকে হত্যা করার জন্য বুকের উপর বার বার লাথি মারে। আমার ননদ হত্যা করার জন্য একটি বালিশ দিয়ে মুখ চেপে ধরে। আমি আপ্রান চেষ্টা করে বালিশ ধাক্কা দিয়ে ডাক চিৎকার দেই।

প্রতিবেশিরা আসলে আসামিরা আমাকে আর হত্যা করতে পারেনি। সংবাদ পেয়ে আমার বাবা মোঃ আল আমিন এসে আমাকে বরগুনা হাসপাতালে চিকিৎসা করায়। আমি এখনো গলা দিয়ে কিছু খেতে পারি না। গলা ফুলে উঠছে। বুকে প্রচন্ড ব্যথা। পিপি রনজুয়ারা সিপু যুগান্তরকে বলেন, আসামীরা জঘন্য অপরাধ করেছে। এদের শাস্তি হওয়া উচিৎ। এমন করেই তো গুহবধূরা প্রান দেয়। আসামি সবুজের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...