1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫


মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আবু তারেক। মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় এ মতবিনিময় সভার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তে কাজ করা শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাদকদমন, সালিশ বানিজ্য প্রতিরোধ, ভূমি সংক্রান্ত বিরোধ নিরসন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও কার্যকর ভূমিকা রাখার পরামর্শ উপস্থাপন করেন।
পুলিশ সুপার মোঃ আবু তারেক বলেন, চাঁদপুরে দায়িত্ব পালন করার সুবাদে লক্ষ্মীপুর সম্পর্কে পূর্ব থেকেই ধারণা ছিল। এখন পূর্ণ দায়িত্ব পাওয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যম ও সাধারণ জনগণই পুলিশের তথ্য সংগ্রহের প্রধান উৎস। সাংবাদিকরা যে মতামত ও পরামর্শ দিয়েছেন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জমি-জায়গা সংক্রান্ত সালিশ করার এখতিয়ার পুলিশের নেই বলেও তিনি উল্লেখ করেন। তবে স্থানীয় বিরোধ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে কখনও কখনও পুলিশকে হস্তক্ষেপ করতে হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে মোঃ আবু তারেক লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...