1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ

বেতাগীতে ৮৮ ব্যাচের বন্ধুদের আয়োজনে মোস্তাফিজুর রহমান কিরু’র স্মরণে শোকসভা

  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী: বরগুনার বেতাগী সরকারি কলেজের এইচএসসি ৮৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কিরু’র অকাল মৃত্যুতে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়। এতে সহপাঠী, বন্ধু, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠনের সভাপতি সবুজকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম লাভলু’র সভাপতিত্বে এবং অধ্যক্ষ জসিম উদ্দিন এর সঞ্চলনায় শোকসভায় স্মৃতিচারণ করেন, বেতাগী পৌরসভার সাবেক প্যানেল আলহাজ্ব হাদিছুর রহমান পান্না, ব্যবসায়ী হাফেজ আলা উদ্দিন, বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সমাজসেবক হিরণময় সমাদ্দার, প্রেস ক্লাব সভাপতি কামাল হোসেন খান, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী, মোস্তাফিজুর রহমান কিরু’র ছোট ভাই মিজানুর রহমান। শোকসভায় বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান কিরু ছিলেন অত্যন্ত সদালাপী, মানবিক ও বন্ধুবৎসল একজন মানুষ। তিনি সবসময় বন্ধুদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন। তার অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো বন্ধু মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। বক্তারা তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। কোরান তেলোয়ত করেন বেতাগীসরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: শহীদুর রহমান। মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় কিরুর জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন তার সহপাঠীরা। তারা বলেন, স্কুলজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত বন্ধুদের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ছিল অনন্য। তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত একজন মানুষ।শোকসভায় উপস্থিত ছিলেন ৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।শেষে মরহুম মোস্তাফিজুর রহমান কিরু’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...