1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কুসিকের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লালসব আমলেই চাঁদাবাজি-টেন্ডারবাজিতে বেপরোয়া ?

  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:


কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা মোঃ বিল্লাল হোসেন এর বিরুদ্ধে বিগত দিনে অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, দখল বাণিজ্য, তদবির বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ এলাকার মানুষের মুখে মুখে। বিগত দিনে তিনি এসব অপকর্মের জন্য বহুবার জেলে গিয়েছেন এবং অনেক মামলার আসামী হয়েছেন। বিল্লাল কাউন্সিলরের নামে ১৩টি মামলা রয়েছে বলেও জানা গেছে।


গোপন সূত্রে আরো জানা যায়, তিনি সবসময় নিজের নিয়ন্ত্রণে অবৈধ পিস্তল নিয়ে চলাফেরা করেন বলেও লোক মুখে শোনা যায়।


কাউন্সিলর বিল্লাল বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর আরোও বেপরোয়া হয়ে উঠে। কুমিল্লা সিটিতে আতঙ্কের নাম এই বিল্লাল কাউন্সিলর। আ’লীগের আমলেও টেন্ডার বাণিজ্য কমিশন বাণিজ্যসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। বিগত ৫ আগস্টের পর কুমিল্লা ফৌজদারী এলাকায় কালা মিয়া সর্দারের তিনটি দোকান জোড়পূর্বক দখল করে নিয়েছেন।
ক্ষমতার দাপট দেখিয়ে কুমিল্লার এলজিইডি ভবন, জেলা পরিষদের ঠিকাদারি বিল্লাল একাই নিয়ন্ত্রণ করেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তিনি বিভিন্ন ঠিকাদারদের মারধর করে তাদেরকে অফিস থেকে বের করে দেন বলেও অভিযোগ রয়েছে।


নুন আনতে পানতা ফুরানো কুমিল্লা শহরের পেশাদার রিকশা চালক বসু মিয়ার ছেলে বিল্লাল হোসেন এখন শতকোটি টাকার মালিক।


তার দাপটে এলাকার মানুষ ভয়তে দিশেহারা থাকে। কুমিল্লায় ২৬ জন চাঁদাবাজদের তালিকায় বিল্লাল হোসেনের নাম রয়েছে সবার আগে।


৫ আগস্টের পর বিল্লাল কাউন্সিলর নিয়ম বহির্ভুতভাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির উদদেষ্টা পদ বাগিয়ে নেন। এই উপদেষ্টা পদ বাগিয়ে নেয়ার সুবাধে তিনি দলিল লেখকদের চাপ দিয়ে প্রতি দলিল প্রতি ১ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে। সূত্রে আরো জানা যায়, আওয়ামীলীগের এমপি আবু জাহেরের ঠিকাদারী কুমিল্লা জেলখানার ভেতরে যত কাজ সব কাউন্সিলর বেলালের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।
বর্তমানে বিল্লাল তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, মামলা বাণিজ্য করে বহাল তবিয়তে রাম রাজত্ব চালিয়ে যাচ্ছেন। সুবিধাবাদ এবং সুচতুর বিল্লাল সব আমলেই টেন্ডারবাজি, চাঁদাবাজিতে বেপরোয়া।


বিশ্ব মিডিয়া প্রতিনিধি তার এই বিশাল অপকর্মের ব্যাপারে তাকে ফোন করলে জানান, আমি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছি কিন্তু এখন তা প্রত্যাহার করে নেয়া হয়েছে, অন্যান্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার প্রতিপক্ষরা এগুলো বলে বেড়ায়।
তার বিভিন্ন অপরাধের অনুসন্ধান অব্যাহত আছে, আগামী সংখ্যায় বিস্তারিত সংবাদ প্রকাশ হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...