1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

উপকূলে হারিয়ে যাচ্ছে খেজুরের রস

  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

লিটন কুমার ঢালী, বেতাগী:

শীতের সঙ্গে নিবিড় সম্পর্ক খেজুরগাছের। শীতকালে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেজুরগাছ থেকে পাওয়া যায় রস ও গুড়। ফল হিসেবেও জুড়ি নেই খেজুরের। শীতের মিষ্টি রোদে খেজুরের গুড় দিয়ে মুড়ি, রসের পিঠা, গুড়ের পায়েস ক্ষীর খাওয়া আবহমান বাংলার ঐতিহ্য।

তবে সেসব ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের ইটভাটায় উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে খেজুর গাছ। ফলে শীত এলে গাছে গাছে গাছিদের রস সংগ্রহের সেই চেনা দৃশ্য এখন বিরল। দা-কাঁচি, একগাছি রশি, একদণ্ড বাঁশ ও কোমরে ঝোলানো লম্বা-গোল আকৃতির বিশেষ পাত্র (ঠুঙ্গি বা তুন) নিয়ে গাছে উঠতে দেখা যায় না তাদের।

শীতের সকালে কাঁধে ভার চেপে ঝুলন্ত কলস নিয়ে তাদের হাঁটতে দেখা যায় না।দুই যুগ আগেও বরগুনার উপকূলীয় জনপদ বেতাগীর প্রত্যন্ত অঞ্চলে হেমন্তের আগমনের সঙ্গে সঙ্গে গাছ কাটার প্রাথমিক কাজগুলো করার হিড়িক পড়তো। গাঁয়ের পথে-ঘাটে, নদী বা পুকুরপাড়ে, বড় রাস্তার দুই পাশে বা ক্ষেতের আলঘেঁষে শতশত গাছের শীর্ষভাগ বিশেষভাবে কাটতেন গাছিরা। ১৫ থেকে ১৬টি পাতা রেখে গাছের উপরিভাগের বাকলসহ অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করতেন।
আড়াআড়িভাবে বাঁধা বাঁশের দণ্ডে দাঁড়িয়ে কোমর ও গাছে রশি পেঁচিয়ে ধারালো দা দিয়ে গাছিদের গাছ চাঁছা বা কাটার দৃশ্য এখন তেমন চোখে পড়ে না। এমন দুর্লভ দৃশ্য এখন কেবল বইয়ের পাতায়ই শোভা পাচ্ছে। খেজুরের রস ও গুড় দিয়ে দেখা যায় রসের পিঠা বা ভাপা-পুলি।

গত সোমবার বিকেলে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোডের পাশে খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে আসা ষাটোর্ধ্ব রফিকুল ইসলামের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, দুই যুগ আগেও শীতের এই মৌসুমে ৫০ থেকে ৬০টি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতেন তিনি।

এ বছর রস সংগ্রহের জন্য সাতটি গাছ প্রস্তুত করা হয়েছে।এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসতে হবে কৃষকদেরও। তাদের উচিত হবে গাছিদের মজুরি বাড়িয়ে দেওয়া। খেজুরগাছ থেকে উৎপাদিত রস ও গুড়ের উপযুক্ত মূল্য দিতে হবে। বনবিভাগ স্বল্প ব্যয়ে সড়কের পাশে বা ডিভাইডারে বনায়ন কর্মসূচির অংশ হিসেবে হাজার হাজার খেজুরগাছ রোপণ করতে পারে। রক্ষণাবেক্ষণ ও রস আহরণের জন্য স্থায়ীভাবে গাছি নিয়োগ দিতে পারে তারা। এতে সড়কের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি অনেক দরিদ্র গাছির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...