ঝালকাঠি কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে বড় কাঠালিয়ার এমবিএফ মনিরা ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে । ৩ নভেম্বর মঙ্গলবার সকালে বড় কাঠালিয়া নামক স্থানে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের চিমনি ও চুলা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও কাঠালিয়া উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় বৈধ্য কাগজপত্র না থাকায়। ইট তৈরির চুলা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি,সুমি রানী বল,ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক, সোহেল মাহমুদ এ অভিযান চালান। অভিযানের বিষয় পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি এর সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, আজকে আমরা এমবিএফ মনিরা ব্রিক ফিল্ডের অবৈধ ১২০ ফিট চিমনি ধ্বংস করেছি । এগুলি অবৈধ। পরবর্তীতে ১২০ ফিট উচ্চতায় যত গুলো ইট ভাটার চিমনি রয়েছে ,ওইসব ভাটায় অভিযান চালানো হবে। সিকদার মোঃ কাজলকাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি