1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল IIUC ছাত্রীর, মহাসড়কে লাশ রেখে জানাজা ও শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ ৩ জন গ্রেফতার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি আজও জেলা নয় কেন?প্রশ্ন বাঘাইছড়ির ১ লাখ মানুষের। ঝালকাঠির কাঁঠালিয়ায় যৌথ অভিযানে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন সীতাকুণ্ডে লোকাল বাস দুর্ঘটনায় আইআইইউসির ছাত্রী মাইশার মৃত্যু, আহত আরও দুই শিক্ষার্থী ৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ,শ্রমিকের পাশে এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক নতুন কুঁড়ি স্পোর্টস : কলাগাছিয়া ইউনিয়নের বাছাই পর্ব শুরু বাঘাইছড়িতে ৩০০ একর ধানি জমি পানির নিচে, খাল খননের দাবিতে কৃষকদের আর্তনাদ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২৪.৩৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ ০৩ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক ১১৩০ ঘটিকায় হাবিলদার মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১২৪.৩৭ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৫,৫৯,৬৬৫/- (পাঁচ লক্ষ ঊনষাট হাজার ছয়শত পঁয়ষট্টি) টাকা।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করেছে। তা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...