1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে রায়খালের দুই পাড়ের ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে শত শত মানুষ। সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল IIUC ছাত্রীর, মহাসড়কে লাশ রেখে জানাজা ও শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ ৩ জন গ্রেফতার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি আজও জেলা নয় কেন?প্রশ্ন বাঘাইছড়ির ১ লাখ মানুষের। ঝালকাঠির কাঁঠালিয়ায় যৌথ অভিযানে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন সীতাকুণ্ডে লোকাল বাস দুর্ঘটনায় আইআইইউসির ছাত্রী মাইশার মৃত্যু, আহত আরও দুই শিক্ষার্থী ৫ চা বাগানে ৯ দিন রেশন, তলব বন্ধ,শ্রমিকের পাশে এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক নতুন কুঁড়ি স্পোর্টস : কলাগাছিয়া ইউনিয়নের বাছাই পর্ব শুরু

বেতাগীতে রায়খালের দুই পাড়ের ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে শত শত মানুষ।

  • আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ফোরকান ইসলাম বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়খালের দুই পাড়ের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিষখালী নদীর তীরঘেঁষা ওয়াপদা সড়ক থেকে ঝোপখালী-বেতাগী মহাসড়কের মাহমুদা কালভার্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার শত শত মানুষ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচল কঠিন হয়ে পড়ে। বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জোয়ারের পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে। এতে তাদের স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “রাস্তাটির বেহাল অবস্থার কারণে বর্ষাকালে বিভিন্ন স্থানে জোয়ারের পানি অতিক্রম করে শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। অনেক সময় পানি ও রাস্তার দুরবস্থার কারণে তারা স্কুলে যেতে পারে না। এতে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।”স্থানীয় বাসিন্দা মানিক খান বলেন, “আমাদের এই দুরবস্থা দেখার যেন কেউ নেই। এলাকার কেউ অসুস্থ হলে তাকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসাও কঠিন হয়ে পড়ে। সাধারণভাবে হেঁটে চলাচল করাও অনেক সময় সম্ভব হয় না।”শিক্ষার্থীদের পক্ষে বাইজিদ বলেন, “রাস্তা খারাপ থাকার কারণে আমরা ঠিকমতো স্কুলে যেতে পারছি না। প্রতিদিন যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে আমাদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।”এলাকার প্রবীণ বাসিন্দা ইসমাইল মৃধা বলেন, “রায়খালের দুই পাড়ে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। এখানে শত শত মানুষের বসবাস। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। গাড়ি তো দূরের কথা, অনেক সময় হেঁটেও বাড়িতে প্রবেশ করা যায় না। রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।”স্থানীয়দের দাবি, শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন চলাচলের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জরুরি রোগী পরিবহন ও বর্ষা মৌসুমে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে।এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব, শিক্ষার্থীদের নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত এবং এলাকার যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রায় দেড় কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...