1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণ সম্পন্ন — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাজেকে বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে ক্ষোভ কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ ধামরাইয়ে ৩ দিনে ৩ বাসে আগুন নাশকতার আশঙ্কা চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিতজনগণের অধিকার, জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাই ৭ নভেম্বরের প্রকৃত চেতনা: ড. হামিদুর রহমান আযাদ চবির বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে বাবু-সাব্বির

ধামরাইয়ে ৩ দিনে ৩ বাসে আগুন নাশকতার আশঙ্কা

  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম

ঢাকার ধামরাইয়ে তিন দিনের ব্যবধানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে স্নোটেক্স গার্মেন্টসের কর্মী পরিবহনে ব্যবহৃত একটি বাসে আগুন লাগে। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাস এবং শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরপর এসব অগ্নিকাণ্ডে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।ফায়ার সার্ভিসের তথ্যমতে, শুক্রবার রাত ২টা ৩৫ মিনিটের দিকে ধামরাই থানা রোডে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে চার লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-জ-০৪-০১৩৯। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর পরদিন শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ২টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে রাত ৩টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় বাসটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হলেও পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটির মালিক শহিদুল ইসলাম। নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-৩২৬০।সর্বশেষ রোববার ভোররাত ৩টা ৪০ মিনিটে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে স্নোটেক্স গার্মেন্টসের কর্মী পরিবহনে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ভোর ৪টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। বাসটির মালিক লুৎফর রহমান। নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮।ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, পল্লী সেবা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে নাশকতার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ডি-লিংক পরিবহনের বাসের ক্ষেত্রেও ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে নাশকতার বিষয়টি উল্লেখ রয়েছে। তবে পাভেল পরিবহনের বাসে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তিনটি ঘটনায় মোট আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ১৪ লাখ টাকার মালামাল উদ্ধারের হিসাব দিয়েছে ফায়ার সার্ভিস। কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।স্বল্প সময়ের ব্যবধানে একই উপজেলায় তিনটি বাসে আগুনের ঘটনায় অগ্নিকাণ্ডগুলোর পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র কিংবা নাশকতার বিষয়টি এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...