1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণ সম্পন্ন — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাজেকে বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে ক্ষোভ কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ ধামরাইয়ে ৩ দিনে ৩ বাসে আগুন নাশকতার আশঙ্কা চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিতজনগণের অধিকার, জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাই ৭ নভেম্বরের প্রকৃত চেতনা: ড. হামিদুর রহমান আযাদ চবির বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে বাবু-সাব্বির

কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর।এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-মাহফুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে হবে।আলোচনা সভা শেষে ৩৯ জন সমবায়ীর প্রত্যেককে ৮০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...