1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণ সম্পন্ন — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাজেকে বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে ক্ষোভ কাঁঠালিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ ধামরাইয়ে ৩ দিনে ৩ বাসে আগুন নাশকতার আশঙ্কা চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিতজনগণের অধিকার, জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাই ৭ নভেম্বরের প্রকৃত চেতনা: ড. হামিদুর রহমান আযাদ চবির বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে বাবু-সাব্বির

বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাহফুজ জাহিদ ;

“করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।রবিবার (৮ নভেম্বর, ২০২৬) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও শিবানী সরকার। উপজেলা সমবায় অফিসার মো.আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সাদরুল আলম, কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান,মৎস্য অফিসার রফিক আবেদীন,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক,বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক এসএম শাহীন প্রমুখ। এছাড়া বিভিন্ন পর্রযায়ের কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা বলেন, জাতীয় সমবায় দিবসের মূল লক্ষ্য হলো সমবায়ের গুরুত্ব ও আদর্শ তুলে ধরা।একইসাথে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা আরও সুদৃঢ় করা। সমবায়ের মূল দর্শন হলো সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়া, সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, সমবায়ের আদর্শ ও চেতনাকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।এসময় সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ৫ জন সমবায়ীকে ক্রেস্ট দিয়ে সন্মানিত করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...