1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে খোরশেদ হত্যা: গ্রেপ্তার দুজনকে নির্দোষ দাবি, মুক্তি চেয়ে স্বজনদের সংবাদ সম্মেলনপ্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি পরিবারের শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাসলো কাচালং, ক্লাস পার্টিতে কেক কাটলেন জোন কমান্ডার নিজেই চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত অন্তত ১৫বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ যাত্রীর; কয়েকজনকে পাঠানো হয়েছে নোয়াখালী ও ঢাকায় মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক অপহরণকারীদের তান্ডবে আতংকিত পুর্নগ্রাম:৩ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন কৃষক শামসুল আলম বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণ সম্পন্ন — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,

আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ক্লাবের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ শিক্ষার্থীদের এসব দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।বিদ্যালয়ে এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তা ও যুক্তি উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...