1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে খোরশেদ হত্যা: গ্রেপ্তার দুজনকে নির্দোষ দাবি, মুক্তি চেয়ে স্বজনদের সংবাদ সম্মেলনপ্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি পরিবারের শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাসলো কাচালং, ক্লাস পার্টিতে কেক কাটলেন জোন কমান্ডার নিজেই চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত অন্তত ১৫বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ যাত্রীর; কয়েকজনকে পাঠানো হয়েছে নোয়াখালী ও ঢাকায় মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক অপহরণকারীদের তান্ডবে আতংকিত পুর্নগ্রাম:৩ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন কৃষক শামসুল আলম বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণ সম্পন্ন — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত

  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রমজান আলীমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও আলোচনা পূর্বে এক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা চত্বর হতে ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। ৮ নভেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াল হলরুমে প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার লাকি আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা সহ অন্যান্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী,সমবায়ী,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...