1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে খোরশেদ হত্যা: গ্রেপ্তার দুজনকে নির্দোষ দাবি, মুক্তি চেয়ে স্বজনদের সংবাদ সম্মেলনপ্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি পরিবারের শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাসলো কাচালং, ক্লাস পার্টিতে কেক কাটলেন জোন কমান্ডার নিজেই চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত অন্তত ১৫বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ যাত্রীর; কয়েকজনকে পাঠানো হয়েছে নোয়াখালী ও ঢাকায় মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক অপহরণকারীদের তান্ডবে আতংকিত পুর্নগ্রাম:৩ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন কৃষক শামসুল আলম বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণ সম্পন্ন — প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাসলো কাচালং, ক্লাস পার্টিতে কেক কাটলেন জোন কমান্ডার নিজেই

  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

পাহাড়ের বুকে যেন নেমে এসেছিল এক টুকরো আনন্দের স্বর্গ। রঙিন বেলুন, ফুলের সাজ, শিশুদের কলকাকলি আর কেকের মিষ্টি গন্ধে মাতোয়ারা ছিল পুরো কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত বার্ষিক ক্লাস পার্টি যেন হয়ে উঠল ভালোবাসা আর সম্প্রীতির এক মহামিলন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। তাঁর সঙ্গে ছিলেন জোন কমান্ডার পত্নী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান ও তাঁর পত্নী নাসরিন রহমান।আরও উপস্থিত ছিলেন কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অসংখ্য অভিভাবক।এবারের পার্টির সবচেয়ে হৃদয়ছোঁয়া দৃশ্য ছিল অন্যরকম। প্রধান অতিথি মঞ্চে বসে থাকেননি। তিনি হেঁটে হেঁটে চলে গেছেন এক ক্লাস থেকে আরেক ক্লাসে। ছোট ছোট হাত ধরে, মাথায় হাত বুলিয়ে, মুখে হাসি নিয়ে কোমলমতি শিশুদের সঙ্গে কেক কেটেছেন। তখন পুরো স্কুল চত্বরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।অনুষ্ঠানে প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু বলেন, আজকের দিনটা আমাদের শিশুদের। আজ পড়া নেই, পরীক্ষা নেই, শুধু হাসি আছে, ভালোবাসা আছে। দেখুন, আমাদের এই ছোট ছোট সন্তানদের মুখে কী সুন্দর হাসি! এই হাসিটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।আমি সবসময় বলি, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল শুধু একটি বিদ্যালয় নয়, এটি একটি পরিবার। এখানে পাহাড়ি-বাঙালি বলে কোনো ভেদাভেদ নেই। সবাই একসঙ্গে বড় হচ্ছে, একসঙ্গে স্বপ্ন দেখছে। জোন কমান্ডার স্যার আজ নিজে এসে আমাদের সন্তানদের সঙ্গে কেক কেটে যে ভালোবাসা দেখালেন, তা আমাদের শিক্ষকদের আরও দায়িত্বশীল করে তুললো।আমি বিশ্বাস করি, এই শিশুরাই একদিন পাহাড়ের অন্ধকার দূর করে আলো জ্বালাবে। তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেনা কর্মকর্তা হবে, শিক্ষক হবে। আর সেদিন আমরা গর্ব করে বলবো, ওরা কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিল।এ সময় জোন কমান্ডার আবেগ জড়ানো কণ্ঠে বলেন, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পড়াশোনা ও ফলাফলের মান বরাবরই সন্তোষজনক। পাহাড়ের এই বিদ্যালয়টি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। এখানে পাহাড়ি ও বাঙালি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সমান উপস্থিতি বিদ্যালয়ের পথচলাকে আরও সুন্দর করছে। আমরা চাই, সবাই মিলেমিশে এই বিদ্যালয়ের হাত ধরে সুন্দর ও সম্প্রীতির পাহাড় গড়ে উঠুক।অনুষ্ঠান শেষে অভিভাবকরা বলেন, এমন আয়োজন শুধু পার্টি নয়, এটি শিশুদের মনে আত্মবিশ্বাস তৈরি করে। এজন্য তারা মারিশ্যা জোন ও স্কুল কর্তৃপক্ষকে প্রাণঢালা ধন্যবাদ জানান।নাচ, গান, কেক কাটা, ছবি তোলা আর হাসি-আনন্দের মধ্য দিয়ে শেষ হয় এবারের ক্লাস পার্টি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...