বিশেষ প্রতিবেদন
যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগতভাবে মানহানি এবং ভাষানচর কল্যাণ সমিতির নাম ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।ভাষানচর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, একটি অজ্ঞাতনামা ব্যক্তি বা চক্র পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে ভাষানচর কল্যাণ সমিতির নাম ও পরিচয় ব্যবহার করে সমিতি এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।তিনি বলেন, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু তাঁর ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে না, বরং একটি সামাজিক সংগঠনের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার অপচেষ্টাও চালানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।এ ঘটনায় তিনি ৯ নভেম্বর ২০২৬ তারিখে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারী বা অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কারও ব্যক্তিগত সম্মানহানি কিংবা কোনো সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ জানান, কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য।