1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক, নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ অবৈধ উচ্ছেদ অভিযানের নামে ভেঙে ফেলা হলো বৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান! প্রেস বিজ্ঞপ্তিভুয়া ফেসবুক আইডি খুলে ব্যক্তিগত ও সামাজিকভাবে মানহানি এবং ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ লক্ষ্মীপুরে খোরশেদ হত্যা: গ্রেপ্তার দুজনকে নির্দোষ দাবি, মুক্তি চেয়ে স্বজনদের সংবাদ সম্মেলনপ্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি পরিবারের শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাসলো কাচালং, ক্লাস পার্টিতে কেক কাটলেন জোন কমান্ডার নিজেই চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত অন্তত ১৫বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ যাত্রীর; কয়েকজনকে পাঠানো হয়েছে নোয়াখালী ও ঢাকায় মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

অবৈধ উচ্ছেদ অভিযানের নামে ভেঙে ফেলা হলো বৈধ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান!

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সরকারি জায়গা ছেড়ে দেওয়ার পরও রেকর্ডীয় সম্পত্তিতে থাকা স্থাপনা ভাঙার অভিযোগ, ক্ষতিপূরণ দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরনিজস্ব প্রতিবেদক আনিছুরজ্জামান খোকনপটুয়াখালীর আউলিয়াপুর ইপিজেডের প্রথম গেটসংলগ্ন কুয়াকাটা–ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২০ থেকে ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) আনুমানিক বিকেল সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও রেকর্ডীয় সম্পত্তির মালিকরা।ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁরা নিজেদের রেকর্ডীয় সম্পত্তিতে নিজস্ব অর্থায়নে টিন ও কাঠ দিয়ে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌখিকভাবে তাঁদের সরকারি জায়গা থেকে অবৈধ দখল সরিয়ে নিতে সাত দিনের সময় দেন। এ সময় সরকারি জায়গা ফিতা দিয়ে পরিমাপ করে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়।ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনের নির্দেশনা মেনে প্রতিটি স্থাপনার মালিক নিজ নিজ উদ্যোগে চিহ্নিত সরকারি জায়গার অংশ থেকে তাঁদের অবৈধ দখল সরিয়ে নেন। কিন্তু এরপরও অভিযান চলাকালে তাঁদের রেকর্ডীয় সম্পত্তির ওপর নির্মিত দোকানঘরগুলো ভেঙে ফেলা হয়।ক্ষতিগ্রস্তদের দাবি, অভিযানে প্রায় ২০ থেকে ২৫টি দোকানঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি দোকান নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হয়েছিল। পাশাপাশি দোকানগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল ও বিভিন্ন পণ্যসামগ্রী নষ্ট হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।স্থানীয় সম্পত্তির মালিক ও ব্যবসায়ীদের প্রশ্ন, এটি যদি সরকারি জায়গা উদ্ধারের নিয়মিত অভিযান হয়ে থাকে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে লাল রং দিয়ে যতটুকু সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছিল, সেই অংশ দখলমুক্ত করার পরও রেকর্ডীয় সম্পত্তির ওপর থাকা দোকানঘরগুলো কেন ভেঙে ফেলা হলো? তাঁদের আরও অভিযোগ, দোকানমালিকদের অনুরোধ ও আকুতি সত্ত্বেও স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হয়নি।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জানতে চান, সরকারি উচ্ছেদ অভিযানের নামে রেকর্ডীয় সম্পত্তির স্থাপনা ভেঙে ফেলার পেছনে কোনো ভুল বোঝাবুঝি, প্রশাসনিক সিদ্ধান্তের ত্রুটি কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা প্রয়োজন।এদিকে ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ী ও সম্পত্তির মালিকেরা ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, রেকর্ডীয় সম্পত্তির সীমানা পুনরায় যাচাই এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন।একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের নির্মাণব্যয়, দোকানে থাকা আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল ও অন্যান্য সম্পদের ক্ষতির বিপরীতে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটাই প্রশ্ন—সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশনা মেনে নেওয়ার পরও কেন তাঁদের রেকর্ডীয় সম্পত্তির স্থাপনা ভাঙা হলো? এ প্রশ্নের সুষ্ঠু তদন্ত ও ন্যায়সংগত সমাধান চান তাঁরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...