1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরে আসেনি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

বরগুনার গণমাধ্যম কর্মি সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে যাবার পরে এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। জটিল অপারেশনের পরে বিশ্রামে রয়েছেন। চলতি বছরে ২৫ নভেম্বর বরগুনায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় ডান পায়ের হাটু ভেঙ্গে দুই টুকরা হয়ে যায়। আহত সাংবাদিক এম মজিবুল হক কিসলু যুগান্তর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে বরগুনায় কাজ করতেন। এ ছাড়া তিনি বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। জানা যায়, একটি সংবাদ সংগ্রহের জন্য ২৫ নভেম্বর বিকালে বরগুনা সরকারী মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ডান পায়ের হাটুর বাটি ভেঙ্গে দুই টুকরা হয়ে যায়। প্রথমে বরগুনা সদর হাসপাতাল চিকিৎসা নেওয়ার পরে ওই দিন উন্নত চিকিৎসার ঢাকা উত্তরা শহীদ আবুল মুনসুর আলী কলেজ ও হসপিটালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তাকে অপারেশন করা হয়। দীর্ঘ এক মাসেও তার পায়ের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়নি। ওই হসপিটালের সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার ইসরার কামাল ও ডাক্তার সাকিফ রহমান বলেছেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। দুই মাস বিশ্রামে থাকতে হবে। হাটুর জয়েন্টে ভেঙ্গে দুই টুকরা হয়েছে। জটিল অপারেশন করতে হয়েছে। দুই মাস পরে ক্রাশ দিয়ে চলাফেরা করতে পারবেন। আহত সাংবাদিক এম মজিবুল হক কিসলু বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে ডান পায়ের হাটুর গোল বাটি ভেঙ্গে দুই টুকরা হয়ে গেছে। এখনো চলাফেরা করতে পারছি না। ডাক্তারদের পরামর্শ অনুয়ায়ী দুই মাস বিশ্রামে থাকতে হবে। আমি সবার কাছে দোয়া চাই।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...