1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মেঘনায় লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি 

  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ‘এমভি সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণ অনুসন্ধানে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলামকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. এমরান হোসেন, নৌপরিবহন অধিদফতর, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌ পুলিশের একজন করে প্রতিনিধি। 

কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এটিএম মোর্শেদ। তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে যে-কোনও সদস্যকে ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটিকে মেঘনা নদীতে সংঘটিত ওই দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের নৌ-দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...