1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

দেশনায়ক তারেক রহমান কে ডেডিকেট করে আল্ট্রাম্যারাথন দৌড়ালেন যুবদল নেতা

  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন কে উদযাপন করতে তারেক রহমান কে ডেডিকেট করে আন্ট্রা ম্যারাথন দৌড়ালেন যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুম। গতকাল ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬:১০ মিনিটে ঢাকা জাতীয় স্টেডিয়ামের রানিং ট্র‍্যাকে তিনি রান শুরু করেন। ২৭ ডিসেম্বর ভোর ৬:৫৯ মিনিটে তিনি রান আল্ট্রা ম্যারাথন সম্পন্ন করেন। এই দীর্ঘ সময়ে তিনি জাতীয় স্টেডিয়ামের রানিং ট্র‍্যাকে তিনি ১৬৯ চক্কর দেন যা দূরত্বে ৭৫ কিলোমিটার।

এই রান সম্পর্কে জানতে চাইলে যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুম বলেন “আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক সদস্য, বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।

রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি লং ডিস্টেন্স এন্ডুরেন্স স্পোর্টসের সাথে সম্পৃক্ত আছি। তাই একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি একজন এথলেট হিসেবে আমার লিডারকে বরণ করে নিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার এই ঢাকা স্টেডিয়াম রান – ২০২৫ আমি আমার লিডার, যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান কে উৎসর্গ করছি।”উল্লেখ্য, যুবদল নেতা মাহমুদুল হাসান মেরিন ড্রাইভে ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, ৪ টি ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, ৪ টি ফুল ম্যারাথন, ৩৫ টি হাফ ম্যারাথন সহ অসংখ্য রানিং ইভেন্ট সফলভাব সম্পন্ন করেছেন।

রানিংয়ের পাশাপাশি তিনি লম্বা দূরত্বের সাঁতারেও অংশ নিয়ে থাকেন। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর তিনি বাংলা চ্যানেল পাড়ি দেন। যেখানে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার উত্তাল সমূদ্র পাড়ি দিতে হয়েছে।এছাড়াও সাঁতারে তার উল্লেখযোগ্য অর্জনগুলো হলো সুবলং চ্যানেল সুইমিং (কাপ্তাই – ১৩.৫ কিলোমিটার), কুতুবদিয়া চ্যানেল সুইমিং, পদ্মা ডাবল ক্রস সুইমিং, মেঘনা ক্রস সুইমিং। আমাদের প্রাপ্ত তথ্যমতে একই এথলেট বাংলা চ্যানেল এবং ১০০ কিলোমিটার আল্ট্রা রান সম্পন্ন করা এথলেট বাংলাদেশে হাতে গুনা কয়েকজন। তার মধ্যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই অর্জন নি:সন্দেহে আলাদা মাত্রা যুক্ত করে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...