1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন,বরগুনা
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে একটি তুলার (ঝুট) মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধ কোটি টাকা।

জানা যায়, মানিকঝুড়ি বাজারে বশির খান গত তিন বছর ধরে দেলোয়ার বিশ্বাসের ঘর ভাড়া নিয়ে তুলার ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে ওই ঘরে থাকা তুলার মিলে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। বশিরের ঘরে থাকা তুলার (ঝুট) মালামালসহ তিনটি তুলার (ঝুট) মেশিন সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের মতে, তুলা ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধ কোটি টাকার বেশি হতে পারে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দেখা হবে কি ভাবে আগুন লেগেছ

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...